বুকের পাঁজর গুঁজে রাখা বিষন্ন কেতাব
রোজ যেখানে লিখে রাখা ভুল কিছু চাওয়া,
ভোর হলে পরিপাটি রোজ আমি ভিড়ে মিশে চলি হাসি
কিছু পথ আলগোছে কেউ ধরে ক্ষণিকের হাতখানি
রোদ্দুর নিভে যায় ,মেঘ হয় ভারি
বৃষ্টিতে ডুবে যায় পাহাড় সব ..ওরাও হারিয়ে যায়
সময় মেনে ....
একদিন ভালোবাসা ভেবে করেছি ভুল
আসলে সে আগুনের সাক্ষর
আসলে সে মিথ্যে অহংকার
আসলে সে ঘর ভাঙা বেনো জল
আসলে সে মুখোশের আড়ালে মানুষের ছল।
©সই(৯৭)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন