কোথাও ঝড় হচ্ছে ধ্বংস ঝড়
পাঁজরে উড়ে আসা ধুলোয় বিষন্নতার গন্ধ ছড়াচ্ছে,
জাহাজের কম্পাস ভেঙে গেছে বলেই পথ চেনা যায় না
কোথাও ধ্বংস ঝড় হচ্ছে ,
তবু উৎসব আলো সব তো এখানে ঠিকঠাক
কোজাগরী আলোয় কারা মিলন সুখে ভাসছে ।
কোথাও ধ্বংস ঝড় কারো হয়তো ঘর ভাঙছে ,
অন্তর মহলে গিয়ে জানতে চাইলাম
হিসেবের খসড়া.... বেহিসেবী খরচে অসুখ কিনেছি
আবারো কিছু কিস্তিতে,
বাইরে থেকে দেখতে পাওয়া যায় না
সব হিসেব ....
কোথাও ঝড় ঘর ভাঙছে জমা পুঁজি ডাকাতি হওয়ায়
ঠিকানা হারাচ্ছে ।
আমি অলমতাস গাছটার নিচে দাঁড়ানো সেই স্নিগ্ধ পুরুষটাকে খুঁজছি আর খুঁজছি ...কোথাও পাচ্ছি না
বুঝতে বাকি রইলো না কোথাও ধ্বংস ঝড় হচ্ছে
পাঁজরে বিষন্ন বাতাস মন ছুঁয়ে যাচ্ছে
ঘর ভাঙছে ....
ঘর ভাঙছে ....
©সই (ঝড়)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন