বৃষ্টি হয়তো সব ডুবিয়ে ভিজিয়ে দিতে পারে
যা পারে না তাই ভেসে যায় অন্য গোত্রের কাছে
যা ডুবলো তার নাম কবি দিলো ভালোবাসা
আগুন হয়তো সব পুড়িয়ে দিতে পরে যা পরে থাকে
বেচেঁ থাকার মাঝে ভাঁজ করে রাখা ব্যর্থ মন নাম দিলো স্মৃতি ।
আকাশ হয়তো সবটুকু ঢেকে দিতে পারে
তবু বুকের পাঁজরে ক্ষত ...তবু একটা অপেক্ষা
চোখ বন্ধ হবার আগেই বড্ড উদম হয়েই থেকে যায়
তুমি আমি নাম দিলাম ইচ্ছে।
একটা জন্ম দিন হয়তো সবার থাকে তবু মৃত্যুর অপেক্ষা
আরো কিছু মাইল এগিয়ে যাওয়াই জন্মদিন... মানুষ বেচেঁ থাকার শুভেচ্ছা নাম দেয়।
আজ বৃষ্টি নেই , আজ ডুবে যাওয়া অথবা ভেসে যাওয়ায় নেই,
আছে স্মৃতি নিয়ে আরো একটু এগিয়ে যাওয়া একটা শুধুমাত্র দিন ....তোমরা অন্য কথা বলতেই পারো ...
জন্ম দিন।
এই প্রথম একলা একটা জন্মদিন
এই প্রথম আশ্রয়হীন একটা জন্মদিন
এই প্রথম কিছু না পাওয়াগুলো কাদতেঁ দিলো না,
বুঝলাম মানুষ পাথর হয়ে গেলে কোনো পাওয়া
না পাওয়া শুভেচ্ছা অভিশাপ কিছুই স্পর্শ করে না ...
বুঝলাম বেচেঁ থাকার জন্য আসলে কিচ্ছু লাগে না
এইতো এত কিছুর পর একটা গোটা মানুষ দিব্য
বেচেঁ বর্তে আছি ... ।
©সই ( জন্ম দিন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন