বুকের ভেতর তোমার পায়ের আওয়াজ
দরজায় যে মানুষটা এসে দাঁড়ালো সে তুমি নয়,
মন আর মাথা এক জায়গায় রাখতেই ঘরের দেওয়ালের পলেস্তারা খুলে পড়ল ,
সিঁড়ি দিয়ে নামতে নামতে গভীরে রাখা কাহিনীর
মলাট খুলে গেলো ,
মাথার ভেতর রাখা সমীকরণ মিলে যেতেই ঘরের ইটের
বাঁধন ছেড়ে পড়ল ,
চেনা গায়ের গন্ধে তোমায় পাচ্ছি কই ভাবতে ভাবতে
বিকেল ফুরোতেই বুঝলাম তুমি নেই ...
কিংবা আমি ছিলাম না ঘরটার কোনো দেওয়ালে ,
থাকার ভেতর না থাকা অদ্ভুত যন্ত্রণার জন্ম দেয়
অথচ জন্ম কাল থেকে না থাকার মধ্যে কোনো অনুভূতি থাকে না।
ঘরের দেওয়ালের পলেস্তারা জানতো ঘরটা আসলে না তোমার না আমার ...গল্পটা কোনোদিন আমাদের ছিলোই না।
©সই (ভুল গল্প)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন