তুমি অনন্য মারাত্বক তোমার অহংকার
রোদ্দুর বৃষ্টি কোনো কিছুতেই তোমার কিচ্ছু যায় আসে না
এত্ত অহংকার যে নিষ্ঠা প্রেমকে তুমি তাচ্ছিল্য করে মুখ
বেকিয়ে চলে যাও ,
মানো না ঈশ্বর।
তোমার প্রেমিকা হতে পারলাম না
তুমি এতই অহংকারী যে ভাবো
তোমার চার পাশে প্রেম ধুলোর মত বিছিয়ে আছে ।
বৃষ্টি পড়লেই বর্ষাতি ব্যবহার করো ,
কবিতার ব্যাখ্যায় মানুষ বিচার করো ,
বিশ্বাসের ঘরের ইট খুলে অন্য ঘর বাঁধতে ভালোবাসো,
আমি বড্ড সাধারণ তোমার মুখোশে আমার ভয় খুব,
একজন সাধারণ কি পারে একজন অহংকারী মুখোশের সাথে
সংসার সাজাতে ।
©সই (সৌগত তুমি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন