অস্থির সময় প্রশ্নগুলো একে অপরকে জড়িয়ে এত
বিচ্ছিরি ভাবে তালগোল পাকায় যে স্পষ্ট করে তাদের কাঠগড়ায় দাঁড় করাতে পারে না কেউ ।
সময়কে নিস্তব্ধ করতে না জানলে প্রশ্নগুলো বিসর্জনের ফুলের
মত ভেসে বেড়ায় এক সাথে কোনটা আগমনী কোনটা সন্ধিক্ষণ কোনটা শেষ পুজো আলাদা করা যায় না ওদের,
তবে প্রশ্নেরা ভেসে যেতে শেখেনি ওরা শুকনো পাতা ,
নিয়মের মেঘ , আর স্থবির শিলা গুলোর খাঁজে খাঁজে নিজেদের
আটকে রাখতে চায় ....রূপ বদলে বদলে চেয়ে থাকে
বয়ে চলা বিম্বিত স্রোতের দিকে ।
একটা অপেক্ষা যে একদিন হয়তো মাটির অনেক ভেতরে
কোনো অজানা কম্পন ওদের উত্তর গুলোর সামনে নিয়ে
দাঁড় করাবে ।
শান্ত অথচ অস্থির ওরা
স্থবির অথচ ভেসে যেতে চায় সময়ের সাথে
কেবল মানুষকে বুড়ি ছোঁয়া খেলাটা যত তাড়াতাড়ি
সম্ভব শিখে নিতে হয় ।
©সই। (প্রশ্ন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন