বারংবার পথ বদলে নাও তুমি
কোনো এক অদ্ভুত নগরী তোমার গন্তব্য
পাশে থাকা মানুষ গুলোকে অন্ধকারে ভেতর,
ঝড়ের ভেতর, প্রলয়ের চক্রবূহের আড়ালে রেখে এগিয়ে যাচ্ছ।
তোমার আয়না তুমিই খন্ডিত অজানা অংশে
সব রূপ আলাদা কেউ কাউকে চেনে নে ,
তোমার এগিয়ে যাওয়ায় সময় হয়তো বা নিশ্চয়তা দেবে
পথ হয়তবা দুয়ার খুলে দেবে...।
যারা নেপথ্যে রইলো যারা, হৃদয়ে তোমার বিরুদ্ধে হাহাকার রাখলো , যারা তোমার সব কটা রূপের জন্ম মৃত্যুর সাক্ষী থাকলো ,
তুমি হয়তো তাদের এই এক জন্মের হাজারো ভিড়ে মনে রাখতে পারলে না
অথচ তারা কেউ তো ভুলবে না তোমায় , হিসেব রাখবে সবটুক দেওয়া নেওয়ার,
তুমি কি পারবে এগিয়ে যেতে?
যেতে পারলে যাও।
©সই ( যেতে পারলে যাও )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন