সোমবার, ৩ জুন, ২০২৪

সই (৯০)

বিপরীতে হাঁটতে হাঁটতে সাঁকো 
চলে গেছে অনেক দূরে ....তুমি তোমার মত
ভিড় বেছে নিয়ে হারিয়ে গেছো ,
আমি আমার মত ব্যাস্ত অজুহাতে মুখ গুঁজে
অদ্ভুত হেঁটে যাচ্ছি ,
আমাদের পথ আলাদা গন্তব্যও এক নয় 
তবু পরিচয় টা একটা অজানা সম্পর্কের বানান
এর মত আছে অথচ নেই বুনন হয়ে রয়েই গেলো।

©সই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন