আয়নায় দেখো রোজ নিজেকে
নিজের চাতুরী দেখে হেসে ওঠো
ভাবো তোমার জানা সব টুকু কেবল
জয় ,তোমার জানা ঠিক তোমার দেহের মত
তোমার পরিচিত ভেবে খুশি হয়ে যাও ,
আসলে কোনো কোনো মানুষ জন্মান্ধ হয়
তার কাছে পাহাড় দেখাটা অদ্ভুত ,তার মনে হয়
পাহাড়কে সে জন্মের আগে থেকেই চেনে ,
পাহাড়ের সবটুকু সে জানে ....হয়তোবা পাহাড়টা সে নিজেই
সৃষ্টি করেছে এসব ভেবে....
কোনো কোনো দিন আয়নার সামনে গুনগুনিয়ে ওঠো
বেশ সুখী জীবনের মত বেশ চেনা মানচিত্রের মতোই
তোমার চুল তোমার ভ্রু ,তোমার মুখ,
দেখোতো ভালো করে দেখো বহুবার দেখো
অনেক বার ....তবু কি চিনতে পারো নিজেকে ?
©সই (আয়না)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন