বুধবার, ৫ জুন, ২০২৪

চলো আমরা পাহাড় হয়ে যাই

কেমন  হবে আমরা মুখোমুখী পাহাড় হলে ?
হয়তো সব দেখতে পাবো,  তারপরেও স্থবির ও 
বধির হয়ে থাকবো ।
পাহাড় কোনো সম্পর্কে থাকে না 
তুমি আমি পাহাড় হলে পাশাপশি  কিংবা মুখামুখি 
 থেকেও একে অপরকে  চিনবো না ,
পাহাড় হলে আমাদের একা থাকতে ভয় করবে না
কিংবা ভেবে দেখো আমাদের ভাষা থাকবে না
 অনুভূতি গুলো প্রকাশ করবার ।

কেমন হবে আমরা মুখোমুখী দাঁড়িয়ে  থাকা দুই পাহাড় হলে?
পাহাড়ের কাউকে জড়িয়ে থাকতে ইচ্ছে করে না
পাহাড় ঘর বাঁধাতে স্বপ্ন দেখে না ...,,
নেই পাওয়ার সুখ 
নেই না হারানোর শোক ।

চলো আমরা পাহাড় হয়ে যাই এক জন্ম 
আমাদের আর কাছে রাখার অথবা থাকার আকুতি 
থাকবে না ,
খুব বেশি হলে হয়তো বুকের অনেক গভীরে ঘুমিয়ে
 থাকবে আগুন ।
 পাহাড় হলে  মানুষের ভিড়ে আরো একটা নিজের মানুষ খুঁজবে না মন,
পাহাড় হলে বুঝিয়ে দেওয়া আর বুঝে নেওয়াটুকুর 
দায় থাকবে  না কারো কাছে ।
চলো আমরা পাহাড় হয়ে যাই 
মুখিমুখী দাঁড়িয়ে থাকা দুই পাহাড় ,,
এক্কেবারে আপোষ হীন 
এক্কেবারে বধির 
এক্কেবারে স্থবির 
দুই পাহাড় ।

©সই ( চলো আমরা পাহাড় হয়ে যাই)












কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন