দরজার ওপারে কালো কাপড়ে ঢাকা তার মুখ,
তার ডাক তোমার নিবিড় প্রেমের থেকেও গাঢ়,
হয়তো আমাদের আর দেখা হবে না হবো না মুখোমুখি নালিশ নিয়ে অভিমানী সাজে ।
আমার তরফে তোমাকে মুক্তি দিতে চাইনি ,
জানি আমার না থাকা তোমাকে কিছুটা হলেও
বিষন্ন করবে ... হওয়ায় আমার সুবাস তোমাকে
এলোমেলো করবে ।
আমার উপায় নেই যেতে হবে ঘুড়ির সুতো ছিঁড়ে গেছে
মুঠোফোন থেকে একটা নাম মুছে ফেলো,
স্ক্রিন সেভারে তারিখ মুছে ফেলো
এর পর ১১ফেব্রুয়ারি আসবে অথচ তোমাকে কেউ উপহার দেবার জন্য হন্যে হয়ে শহরের অলিগলিতে খুঁজবে না হয়তো ....
কিংবা তোমার জন্যে দামী কোনো উপহার নিয়ে অন্য কোনো নতুন
সময় দাঁড়িয়ে থাকবে ...তোমার বুকের ভেতর একটা দুমড়ে মুচড়ে যাওয়া অনুভূতি আর চোখের কোন থেকে
এক ফোঁটা জল এতেই আমার থেকে যাওয়া ।
ভালো থেকো ...তোমায় ভালো থাকতে হবে আমার উপন্যাসের শেষ কাজ তোমায় সম্পন্ন করতে হবে
তোমার একটা কবিতায় আমিময় হবে বাকি জন্ম
ভালো থেকো....
©সই (ভালো থেকো)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন