অথচ এখনো পোয়াতি বর্ষা মাটি ছুঁয়ে শরীর নামায় নি যে !
এখনো তোমার মরশুমি বসন্ত সোনাঝুড়ির পলাশের শরীরে সোহাগ ঢেলে দেওয়ার বর্ষপূর্তির সময়ও আসেনি যে !
এখনই তোমার কবিতা বিপন্ন আঁধার নামলে কি করে প্রমান করবে তোমার বাহান্নতম প্রেমিকাও ব্যার্থ ছিলো প্রেমিক হিসেবে তোমায় একটা আশ্রয়ের বুক দিতে ?
এখনই যদি তোমার সাজানো গল্পের স্ক্রিপ্ট ভুলে যাও তাহলে এই রাতে যে তারাটার খসে পড়ার কথা ছিল ...সে ওই সাজানো স্ক্রিপ্টের বাঘ বন্দী খেলায় পথ হারিয়ে ফেলতে পারে , সে কথা তোমাকেই তো মনে করে মনে রাখতে হবে তাই না?
তোমার আবহাওয়া দফতরির ছুঁড়ে দেওয়া ঝড়ের
দিক বদলে গেলে তোমারই সাজানো দুয়ো রানী আর সুয়ো রানীর তাসের ঘর ভেঙে যাবে নিশ্চিত ।
তাই বলি হে শব্দের জাগলার একটা গল্পের শেষে কিছুটা বিশ্রাম না নিলে একের গালে আঁকতে চাওয়া চুম্বন অন্যের গালে আঁকা পড়লে সে খেসারত মেটাবে কি করে হে ?
তাই বলি রোজ রাতে ঘুমানোর আগে ওই সাজানো স্ক্রিপ্ট এর শব্দগুলো একবার করে গ্লাসের জলে গুলে ঢক ঢক করে গিলে ঘুমোতে যেও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন