শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

আমার ভেতর

আমার ভেতর অজস্র ভাঙ্গন টুকরো গুলো গড়ে নেয়  অজানা আরো এক নতুন আমিকে ,
যে ছায়ায় দাঁড়িয়ে বুকের ছইএ হাজারো ছবির রং
মজুত রেখেছিলাম ,..একদিন দেখি সমস্ত রং দানির ভেতর  ফ্যাকাসে বিষণ্নতা ছাড়া কিছুই রাখা নেই সেই ছায়ার ছই এ ,
রং ছেড়ে জীবনের দেওয়াল বুননে মন দেবো বলে অসংখ্য বর্ণের সুতো জড়ো করা শুরু করলাম একবার, 
নানান সম্পর্কের নকশী কাঁথা জুড়ে নিখুঁত ছবির মত  কত মুখ ,কত পথ  পথের বাঁক আসে,  আবার একদিন কারণের নিশান না রেখেই হাওয়া ভেসে যায় ওরা ...আমার বুকে টেনে নেওয়া নকশী কাঁথায় সমস্ত নকশা অন্ধ ও অক্ষরহীন শুধু জীবনময়  কিছু কাপড়ের ভাঁজ ছাড়া কিছুই পড়ে থাকে না ।
আমার চিলেকোঠার ছবি ঘরটিতে এমন বহু তেজপাতা রঙের ছবি ও কাপড়ের ভাঁজে অচেনা সুতোর ফোড় রাখা আছে , রাখা আছে না পাওয়া দুঃখ তোরঙ্ টা, 
একদিন  সন্ধ্যের কোলে মাথা রেখে গড়িয়ে যাওয়া বিকেল কে বলতে শুনেছি ...সব ভাঙ্গন ভেঙে যাওয়া নয়,  সব সেতু জুড়ে দেয় না , সব দুঃখ ঋজু করে না , বলতে শুনেছি এই সমস্ত প্রচ্ছদ জুড়ে রয়েছে অসামান্য আশ্চর্য বিস্ময়কর সৃষ্টি।

আর  সেদিন টের পেয়েছি এই মুহুর্মুহু তীব্র অতীব্র  পরিবর্তনে আমি নিজেকে আরো শ্রষ্ঠ করে পাই বারংবার ।



#সই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন