তুমির দেওয়ালে আমি বলে কোনো চরিত্র থাকে না।
...সময় যদি আমায় বহতা নদী জন্ম দিতো তাহলে একবার অন্ততঃ সমস্ত পরিচয় গুলোকে কিনারে পৌঁছে দিতাম ,
যেভাবে কারবা মিশে যায় চলমান স্রোতে , আমি তো চেয়েছিলাম সুতো র বুননে গল্পের পাক সুখের ঘরকন্না ,
কারবা ভেঙেছে ,তুমির ঘরে প্রতিটা দেওয়াল লিখন বদলেছে স্রোতের নতুন জলের মতোই ।
আমি আপসোস করতে শিখিনি বলেই সমস্ত পাওয়া গুলোর মতো সমস্ত বিচ্ছেদের জন্যেও উৎসব মুখর হয়েছি ,
কারণ আজ এই মুহূর্ত টুকু ছাড়া আমার মুঠোয় বাকি সব রূপকথা কিংবা কাল্পনিক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন