মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

সময়ের দাগ

সময়ের দাগ সময়ই মুছে যায়,
আকাশের মন খারাপ  হলে স্মৃতিরা আকাশ ছুঁতে চায় বড্ড বেশি করে ,,
 সবুজ যেনো আসমানী প্রেমে মীরার ভূমিকায় বিহ্বল।
প্রথম আলোর আদালতে  তুমিই সাক্ষী তুমিই দোষী  তাই...
টুকরো মানচিত্রে আয়না রক্তাক্ত মুখ ও মুখোশ 
দুইয়ের চোখেই গোড়ানো যন্ত্রনা  চিবুক ছুঁয়ে বুক ।


ক্যানভাসে তুমি রং সাজাও গল্পের ছলে ,ভোকাট্টা ঘুড়ির বুকে বিষণ্ণ ছেড়া ছেড়া স্বপ্ন বাঁচে
ঠোঁটের কোণে  রোজ চাপা অভিমান নিয়ে ,,
পথ জুড়ে  তখন অন্তহীন গল্পের বেলোয়ারী।

কথা ছিলো আজন্ম পাখিদের মত করে চিনে নেবো
এ পৃথিবীর দেওয়া নেওয়া গুলো ...কথাছিলো
মৃত্যু ছুঁয়ে থাকা শেষ বাতাসে রেখে যাওয়া হবে পূর্ণতার স্মিত হাসি ,
জমা হওয়া খসড়ায় তবু অনেক কথা ভাঙা শব্দের গোপন বাস থেকেই যায় , 
সময়ের দাগ সময় মুছে দেয় নতুন আরো একটা  সময়ে দাগ কেটে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন