আসলে একটা মাটির নরম তাল চায় মানুষ,
সে যখন ইচ্ছা যেমন ইচ্ছা আকার দেবে সে তার চাওয়া না চাওয়ার অবয়বে ,
যে ইচ্ছা জন্মায় তাতে কার হাত আছে কে বলতে পারে ! যে ছেলেটা ধর্ষণের দায়ে জেলের গরাদের পেছনে তার ভেতর সেদিন পাশবিক ইচ্ছের জন্ম দায় কার ছিলো ,
রাস্তার ধারে দশ ফুট বাই দশ ফুট জীবন যাদের তাদের কি কোনো ঈশ্বর ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন সে জীবন বাঁচার ইচ্ছা আছে কিনা ।
মানুষের ভেতরের জমিতে অজস্র ইচ্ছা কিংবা অনিচ্ছা বীজ কে পুঁতে চলেছে অহরহ!
না পাওয়ার কান্না পাওয়ার আনন্দ কার ইচ্ছায় ফুল হয়ে মুহূর্তে ফুটছে কিংবা মূর্ছা যাচ্ছে ,
ভিড় স্কুল ঘরে জেহাদী বিস্ফোরণ অজস্র নির্মল জীবনে নির্মম মৃত্যু রেখে যায় কার ইচ্ছা পূরণে, কার ইচ্ছা পূরণে মানচিত্র বদলে যায় ভাগ্যরেখার নামের আড়ালে ।
একটা খোঁজ রোজ সকালে আমাকে এই প্রশ্নের সামনে দাঁড়াতে বলে ,
আমি পাখির ডাক উত্তর খুঁজি ,উত্তর খুঁজি বৃষ্টির শব্দে , উত্তর খুঁজি ডাস্টবিনে পরে থাকা খাবার খুঁটে খাওয়া খিদে চোখের ভেতর জেগে থাকে খোদার কাছে ।
উত্তর খুঁজি রাতের গভীরে দাঁড়িয়ে থাকা বেশ্যা শরীরটার কাছে ,
উত্তর খুঁজি সময়ের কাঁটা ক্যালেন্ডারের তারিখ গুলোর কাছে ,
যুদ্ধ দেখি ,জেহাদ দেখি, ঈদ কিংবা দীপাবলীতে উৎসব দেখি ...দেখি উজ্জাপন ,
ধ্বংস দেখি ...দেখি সৃষ্টি ,
তোমার চোখে কান্না দেখি, শিশুর মুখে হাসি দেখি , ভিখারির থালায় রুটি দিয়ে নিজের ভালো লাগা কিনতে দেখি নিজেই ,
জগৎ জুড়ে পসার দেখি , একটা খোঁজ তবু ফুরোয় না ,
অদৃশ্য কে যেনো একটা যন্ত্রনা জিইয়ে রাখতে চায়
মানুষ জন্ম টার শেষতক ,
কার ইচ্ছার কাঠপুতুল এই মানুষ মনের ইচ্ছাগুলো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন