খাঁচার ভেতর দ্বন্দ্ব লাগে বারো সত্ত্বার ,
অজানা চোখের পাহারা সেখানা অষ্ঠপ্রহর ,
মানুষ হলাম কতটা জানি না , অবয়বে তকমা লাগলো ডজন খানেক ,
রং পেলসিলে ...স্কুল বই পুতুল খেলা ঘর সংসার প্রেমিকা পাঠক কবি স্বাধীনতা মুক্তি প্রাপ্তি নিঃস্বতা আর আঁকলাম একটা তিরঙ্গা ,
আমারই অজান্তে আমারই বুকের খাঁচায় আলোর ভেতর অন্ধকার ...আর অন্ধকারের ভেতর আলোর বসত গড়লো চুপিসারে ।
যত্নে রাখা গল্প গুলোয় পড়লো রিপু করা যন্ত্রনা দাগ, ,
কিছু দেহাতি অভিমান চরিত্র বদল করে নাম রাখলো জেহাদী ইগো ,
নরম মন আগুন পুড়ে হলো নুয়ারি মন ,
চল্লিশের ফলকে বিকেল গড়িয়ে এখন ক্লান্ত বাতাস ,
মানুষটার অদ্যপ্রান্ত কীট কুরে খাওয়া ধুলোর স্তুপ মাত্র ।
অথচ একজন মা একটা সম্পূর্ণ মানুষ গড়তে চেয়েই প্রসব ব্যথা সহ্য করেছিলো একদিন ।
*
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন