কখোনো কখনো আমার ভারতবর্ষে একটা শেষ উজ্জাপন পালন করা হয় ,,,
..... দেশটাকে কাঁটাতারের ফলকে চিরে ফেলার আগে শেষবার একসাথে এক জমিনে মানচিত্র দেখার উৎসব ,,
ভারতবর্ষেকে মা বলে ডাকি দেশকে পরিচয় করে বাঁচি , নগরে লুকিয়ে রাখা হয় জানে আনজানে কাহিনী স্তুপ, ,
তবু নতুন গল্পের তাগিদে পুরোনো অনুভূতি কে ফালাকাটা করে রূপ বদলে নিজেদের আদলে সাজিয়ে নিই আমরা ,,
....একবারও ভাবি না মাটির বুকে লুকোনো নিঃশ্বাসে দম বন্ধ আমার দেশ বড় অসহায় হয়েও আমাদের পরিচয়কে হারাতে দেয় না ।
পুরনো সংকল্প চাপা পড়ে থাকে কঙ্কাল সার দেশটার বুকের অস্থি মজ্জায় ,,,
আর আমরা ...এই আমরা মেতে উঠি নতুন আরো নতুন কোনো উৎসব উজ্জাপন নগ্ন হতে ।
আসলে আমরা পোশাকের ভেতর এক একটা না পোশাক পরা মানুষ ,আসলে আমরা একটা কিচ্ছু না হওয়ায় একটা কিছুর জাত ,,,
আসলে জানোয়ার এর জাত চরিত্র না বদলালো
এই মানুষ নামক প্রাণীরা কখনো কখনো বড্ড রং বদলে ফেলতে পারে যেকোনো সামান্যতম ফিকিরেই,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন