বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

মনিশঙ্কর

ধুলোয় পড়ে থাকা জন্ম গুলোর রঙে মিনাকারী তোমার মন বাগানের ফসল ।
ওস্তাদের মত  বাজী মাত বাংলা সাহিত্যের জমি দখল ।
মরে যাওয়া গাছের কঙ্কালে তুমি প্রেম আঁকতে পারো ঈশ্বর স্বরূপে ।
এক কে বদলে গড়লে ঐক্য , ডোম লোহার চিনলো
সভ্য শহুরেও ।
জেগে থাকা চাঁদ আর অক্ষর একই সাথে চরিত্র বদল করে তোমার কলমে কখোনো সে তিমির ,কখনো সে কালিন্দী ।
তবু আলোয় আলোয় একটা সকাল রাখলে তুমি অন্ধ মনেও 
জনের মনি ,মনের মনি ,ইমানে মনি,  করমে মনি ,
আমার প্রিয় লেখক মনি , মনিশঙ্কর ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন