মেঘেদের কোনো কোনো দেশ নেই
নেই কোনো নিয়ম কিংবা বারণ এর কাঁটাতার,
শুধু অনেকটা উদার যেন একলা বুকের মাঝে আকাশ রাখে আকাশের গায়েই ভেসে
মেঘেদের চোখে এই শহরটায় কি জ্বলে ওঠে সন্ধ্যের বাতি কারো অপেক্ষায়
ফাঁকা রাস্তায় লাইটপোস্টের নিচে ভাবনাদের খেলা করতে কি দেখতে পায় মেঘ
.
মেঘ নিয়ম বোঝে না
বোঝে না এই শহরের হাজারো সুবর্ণা সুজন কেন মন খারাপ করে !
কেনই বা একটা ফাঁকা ঘর আমার ইচ্ছামতির বুকে !
ধরা দেয় না একমুহূর্ত সে ফাঁকা ঘরে কোনো স্বজন,
তবু সারা শরীর বেয়ে ভিতরে বাইরে শুধুই অজানা স্পর্শ।
.
আমি মেঘ হতে চেয়েছি
আমিও একা হতে পারি ভীষণ ভাবে
এই মেঘেরা কথা বলে রোজ আমার সাথে
চুপিচুপি ধরা দেয় একের পর এক মুহূর্ত আমার উঠোন জুড়ে থাকা আকাশে
জানি না কেন একা হতে কেউ কেউ ভয় পায়।
আকাশ থেকে এই গল্পের শহরটার দিকে তাকালে মনে হয় মানুষ গুলো একলা বড় ,
মনে হয় এই শহরের বুকে হাজারো গল্প মানুষের বুকে নিঃশ্বাস নেয়
জানি না সুবর্ণা সুজন এরা এই শহরের স্রোতে
বইতে বইতে ঠিক কোথায় কিনার পাবে !
জানি না আমার মতো আরো একজন কবে বলবে আমিও মেঘ হতে চাই তোর মত তোর সাথে ..ভিজিয়ে দিতে চাই এই শহরের বুকে খিদে আর তৃষ্ণা গেলে থাকা গল্প গুলোকে
জানি ওই গল্প গুলো বাঁচতে চায়
জানি জানি ওই গল্প গুলো হাসতে চায়
কিন্তু ওদের চোখে গোপন কান্না আজ শুধু ..ঠিক যেনো ওরা আকাশের দিকে তাকিয়ে বলছে
আমিও মেঘ হতে চাই ....তারপর বৃষ্টি
তবে ভালোবাসায় ঠিক কি থাকে জানি না মেঘ না বৃষ্টি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন