১) আত্ম মগ্ন প্রেমেও তাকে যেদিন হারালাম বুঝলাম
নদীর চরে লুকোনো ভাষা আমার কাছে দুর্বদ্ধ
অথচ নদীটিকে আমার ভীষণ আপন করে নিতে একবারও দ্বিধান্বিত হতে হয়নি,
২)আমার তথাগত অজানা বিষণ্ণ মগ্ন হয়ে ধ্যানস্থ আজ বহুকাল
আমি জীবনের গায়ে অক্ষর সেটে নিজস্ব ইচ্ছামতির স্রোত আঁকবো ভেবে খামোখা
কলঙ্কের মত কালো দাগ কেটে আলো ও অন্ধকার কে স্পষ্ট করেছি নদীকে আয়না করে।
৩)তথাগত তুমি যেদিন জাগবে সেদিন আমি কফিন ভর্তি অপেক্ষা কে বুকে দাফন করে নিরন্তর বৈরাগ্য খুঁজে নেবো ।
৪)মরা নদীতে এখন স্রোতের কঙ্কাল, ফেলে আসা
ঘটনাও বাধ্য ইতিহাস ,পারে যারা বৈতরণীর গল্প খুঁজে নিতে আসে বাউল বাতাসের সখ্যতায়
তারা নিজেদের ইচ্ছা মত ইতিহাসের শব্দদের চরিত্র বদলে রাজা কে ভিখারী আর যুধিষ্ঠির কে শকুনির পোশাকে পেশ করে ফেলে।
৫)একটা নীরব সময়ের মুখমুখি আমি ও তথাগত
ভাষাহীন প্রশ্ন মাথা নিচু করে অস্তিত্বের জেহাদে
জানতে চায় নদী কি আসলে সম্পর্ক চেনে ?
নাকি সময় বুকে নিয়ে এক মহাকাল যাত্রী মাত্র সে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন