সোমবার, ১ আগস্ট, ২০২২

তোকে খুঁজতে গিয়ে

তোকে খুঁজতে গেলেই আমার ভেতর একটা তেতো শোক শিরার শিরার বয়ে যায় ।
 কোনো মরশুমি বাতাসে তোর গন্ধ যেন আমার অন্তমিল হীন গল্পে নিজের বয়ান না রাখতে পারে 
তাই জানলা কপাট বন্ধ করেই আমি খুব সাবলীল থাকি এখন ।
কিছু ছবি মুছে ফেললে বেশ মনের আরাম হয় ...
মনে হয় আকাশী মুক্তি যেনো ক্যানভাসে আলোর রঙ মেলে ইচ্ছার সকাল আঁকছে,
"আধখানা স্বপ্নের দোরগোড়ায় আমি আর পা রাখি না 
আধখানা শ্রমে আমি বিশ্বাস ফুরোই না বহুদিন
আধখানা প্রেমে  আমি প্রেমিকার ভূমিকায় নেই এসব দিন গুলোয়
বরং অপ্রেমের এই বন্ধ তোরঙ্গে আমার হৃদয় থাকুক অযত্নের যত্ন নিয়ে ।
তোকে খুঁজতে গিয়ে নিঃশ্বাসে আর নাই বা নিলাম কোনো মৃত সময়ের গন্ধ ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন