দেখতে পাই হাজার সম্পর্ক মৃত শরীর আঁকড়ে
জমা হয় কত শোক, অথচ মৃত মনের জন্য
কখনো চোখ ভেজেনি কোন সম্পর্কের,,
সে কথা জানা আছে সকলের তাই অযথা এ শহরে
স্বান্তনা দেয় না কোন প্রেমিক মন, হাজারো ভিড়ের মাঝে লোক দেখানো মিথ্যে হাসি, মিথ্যে কাছে থাকাথাকি, বুঝি না আমরা এই মিথ্যে অজুহাতে
টুকরো টুকরো যন্ত্রনা কখন কিভাবে হ্রদয়ে আস্তানা করেই ফেলে.....
শুন্য এই পৃথিবীতে দু কথা বলা কথা ভাবতেই দেখি চারপাশে নির্জনতা ছেয়ে রয়েছে, কখনোবা শব্দ
আঁকড়ে দু এক কথায় খুঁজে নেওয়া ভালবাসা গুলো নিতান্তই পোষাকি। আসলে আমরা প্রতিটা
মানুষ সম্পুর্ন আলাদা, একথা জেনেও অবিকল নিজের মত কাউকে খুঁজতে জীবনভোর কাটিয়ে দিই, কখনো যদিবা পথ চলতি তার দেখা পাওয়া হয় হয় দুচার কথা বিনিময় মুহুর্তে আমাদের পরজীবি প্রত্যক্ষ হয়ে সামাজিক হতে ব্যাস্ত হই, ভীষণ রকম ভয় পাওয়া চেহারা তখন আমাদের ।
বহুবার এসব ব্যাস্ত সাম্রাজ্য রাজা রানির পুতুল খেলা নেড়ে ঘেটে দেখেছি অবশেষে ছেড়া ছেড়া
শুন্য থাকে হাতের মুঠোয়,
উত্তরের বারান্দায় ছমছম অন্ধকারে চেয়ে দেখি এর থেকে সত্যি আর তো কিছু নেই। সমস্ত আসার একদিন যাওয়া থাকবেই, সমস্ত আলোয় নিভে যাবে নিয়ম মেনে জোনাক রা একদিন থাকবে না
দেশলাই কারখানা গুলোও হারিয়ে যেতেই পারে কালের স্রোতে, শুধু অন্ধকার ঘন হতে থাকবে সেদিও, প্রতিটা সকাল ফুরিয়ে গেলে তাই প্রতিটা শোকের রং মিশকালো অন্ধকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন