ইবলিস আদমকে ক্ষমা করে ছিল কিনা
জানি না জানি না আদম কি করেছিল ,
আমি চিরকাল বিচারকদের মধ্যে সবচাইতে নির্মম-নিষ্ঠুর-নির্দয়-নিরাবেগ-নিরাসক্ত!
আমার সমস্ত সংখ্যায় সংবিধান থাকলেও উনপঞ্চাশতম অনুচ্ছেদ আমি সযত্নে বিলুপ্ত করেছি,
আমার স্থির সালোকসংশ্লেষকে যে প্রথম
অস্থির করেছিল আমার ঠোঁটে রেখিছিল
খরস্রোতা চুমুচ্ছ্যাস আর আমি মুহূর্তে
যৌবনজানলায় উঁকি দিয়ে অবান্তর ভেসে ছিলাম
স্বপ্নে , তার পর একদিন আমায় না জানিয়ে আমাকে হত্যা করেছিল সে জন ,
যেদিন জেনেছিলাম সেই হত্যার কথা পৃথিবীতে যত জ্বালানি ছিল তার ওপর নিক্ষেপ করে দাউ দাউ আগুনে তার ঠিকানায় পাঠিয়েছিলাম মৃত্যু পরোয়ানা তাকে বাধ্য করে ছিলাম আগুন দিয়ে আগামী প্রতিটা কাব্যের মুখবন্ধ লিখতে ।
তার পর সে যতবার চেয়েছে ক্ষমা তাকে ফিরিয়েছি শূন্য হাতে ।
আরো একবার , আরো একবার যখন আমি হত্যা হই ,
তার আগে সে জন আমার শরীর জাগিয়ে
স্পর্শ করেছিল সমস্ত ঋতু ,বসন্তের নতুন পল্লব
আসা মাত্রই পুনরায় সেই নির্মম হত্যা, এবার সে ক্ষুরধার অবহেলা দিয়ে আমায় হত্যা করেছিল,
ভূমিকা বদলে ফিরে আসি ন্যায় করবো বলে নিজেরই সাথে, আমি সেই হত্যাকারীকে জীবন্ত
লাশ হিসেবে দেখবো বলে তার আঁকড়ে বাঁচা শব্দ মহলের এক একটি ইট খুলে নিয়েছিলাম
আর গুঁড়িয়ে দিয়েছিলাম ,তারপর সে শব্দ
বঞ্চিত হয়ে মরে গিয়ে বেঁচে ছিল ।
হত্যাকারী কে ক্ষমা করতে পারে ম্যাগনিফিসেন্ট
সাইফের , আমি বারংবার হত্যা হওয়ার পর আর
ক্ষমা করিনি কোন স্পর্শ জাগানো হত্যাকারীকে ,
আমি বারংবার হত্যা হয়ে বুঝেছিল
একটিমাত্র ক্ষমায় হাজারও অপরাধের জন্ম হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন