নিমিষে ছিন্নভিন্ন ঢেউয়ের আঘাতে সব প্রয়োজন ভাসিয়ে
দিতেই পারো অনায়াসে , তোমার সাম্রাজ্যর দেওয়ালে
নখের আঁচড় যাতে না লাগে এক ফালি যন্ত্রণা থেকে দূরে রাখ
নিজেকে খুব অনায়াসেই ,
ঠিক চাঁদ নই তবু কোন এক অপ্রয়োজনে জনে চৈতালি রাতে ভবঘুরের মত একটা বুক খুঁজে ছিলে , খুঁজেছিলে আকাশ , আকাশ না দিতে
পারলেও রেখেছিলাম একখানি জানালা … সে জালনা পেরিয়ে নিদেন আলো বাতাস খানিক্ টা রোদ্দুর এসে থাকত কোন শর্ত না রেখে , অস্থির স্নায়ুর শীতলার সাথে নানান গুল্ম ,কিংবা
বাহারি ফুল কে সাথি করে ক্রমশ তোমার জানালা বেয়ে তাদের স্বভাবত বেড়ে ওঠা ,একদিন একফালি জানালাটার দরকার ফুরিয়ে যায়
বন্ধ জানালাটা সুসজ্জিত পর্দায় হারিয়ে ফেলে অস্তিত্ব ,মনে মনে
ভাবো বড্ড গুছিয়েই
তো রেখেছি , যত্নের কম কিছু হয়নি ,
একদিন জালনাটার একটা জন্ম হয়েছিল মন্দবাসার উদ্দেশ্যে ………
একদিন জানলাটা মন্দবাসার উদ্দেশ্যে দাঁড়ালো মৃত্যুর উদ্দেশ্যে,
কিন্তু এমন ভাবে যেতে দিতে নেই সেটুকু বুঝলে না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন