শুধু তার কথা ভুলে যাবার জন্যে ,
মনে পড়লো আমি নাগরিক কোনো এক দেশের
দেশ নিয়ে মাতামাতি করি মিছিলে ,যাই সভা সমিতি করি , আয়োজন করে ব্যস্ত হই ,শুধু তাকে ভুলে যাবার জন্য,
তাকে ভুলে যাবার জন্যে নিয়মিত নিয়ম বানাই যে
নিয়মগুলো একদিন তার সাথেই ভেঙেছিলাম ,
মনে পড়লো নারী নিয়ে পাতারপর পাতা ফেমিনিস্ট হওয়ার কথা শুধু তার কান্না যাতে দেখতে না পাই ,
তার ফিরে যাওয়ার নিতান্ত পাথর কিংবা গাছের মত খানিকটা দুঃখে স্থবির হতাম তাই তাকে আর
ডাকি না ,
মনে পড়লো সাংসারিক দায় সন্তানের কচি মুখ
তাই যথেষ্ট কে জায়গা দিয়ে ভুলে গেলাম তাকে ,
দু চার কথা কেন.... কলমের নিব না ভাঙা পর্যন্ত লিখে ফেলা যায় দেশ ,রাষ্ট্র ,ধর্ষণ , চোরাপথ ,ভাঙাচোরা রাজনীতি , শাসন ব্যবস্থা নিয়ে , লিখে ফেলা যায় অনন্ত ক্ষন ধরে কবিতা গল্প কিংবা মুখবন্ধ, এবং এসবই তার সাথে দুচার কথা নাই বা বলার বাহানায়,
অপেক্ষা একটা শব্দ মাত্র সকলেই বুঝি অথচ ন্যাকামো করতে ছাড়ি না , কালের ঘরে শিকেয় তুলে নাচি খ্যামটা নাচ , জুলুজুলু চোখে কখনো তাকে বলেওছি আমার হে তুমি আমার কথাটার মনে জানো? আবার সেই আমি টার মত হাজার হাজার বোকা......তাকে বোকা ........ভাবে ,
তাই বহু কিছু কে মনে পড়ে যাতে তাকে মনে না পড়ে ,
অথচ আমরা কে বলতে পারি যা কিছু ভোলার জন্য আজ মুখ লুকোনো হয়তো কালের ঘরে সেই সমুখে বসে, ভীষন রকম অচেনা হয়ে ,, মাথা ঢুকলেও সময়ের আবর্তনে সে কি চিনে নেবে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন