যেটুকু ছিল হৃদয়ের টানাপোড়েন ,
এখন পারি এক মুহূর্ত ও তোমায় না ভেবে থাকতে ,
ভাবনারাও যে শৃঙ্খল হতে পারে সে কথা তুমি বুঝিয়ে দিলে সুন্দর শব্দ গুচ্ছর মধ্যে দিয়ে ,
তুমি এবার ঈশ্বর হতে পার , আমি হয়তো আর কখনও তোমাকে আমার সমতলে আসার ছেলেমানুষি বায়না করবো না , মন এখন সবটুকু
জানে তার বোতাম খোলা বুকে হাজারো সুবাস ছুঁয়ে আছে একটি দুটি তিনটি করে , মুক্ত জ্যায়ে এখন তুমি তোমার দিক
নির্দেশন করো ,
সমস্ত পৃথিবী রাখলাম তোমার পরিবেশনে ,
আসলে আমি মুঠোর আগলে কোন দিন গিঁট রাখিনি .......তুমি হয়ত বুঝেছো তোমায় চোখের সামনে রাখতে চেয়েছি বন্দি করে.... সে কথা চিরদিন ভুল ছিল । বোঝাতে পারিনি বেশি কিছু হয়ে উপচে পড়তে চাইনি কখনো .....
মুঠো খুলে আজ আমার ভেতর শুরু হোক আমার সৎকার , আমার উনিশ কিংবা বিশ সবটাই এক,
আলাদা আলাদা কক্ষে আমার বাস নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন