পবিত্র মহাদেশ রয়েছে, সে যখন আমার
অনাচ্ছাদিত বুকে ঠোঁট রাখে , পৃথিবী এক
মুহুর্তের জন্য কেঁপে ওঠে, কারন আমার
মত মেয়েরা কখনো গাং গায় স্নান সেরে শুদ্ধ
হয়নি, তারা প্রতিবার স্নানে গেছে কোন না কোন
নষ্ট জলে , প্রেমিকের চোখে ব্যতস্যায়নের রতি
ছাড়া কিছুই পড়া হয়নি তাদের ,
আজ যখন দিনের শেষ, জীবন কথা না রাখার
অজুহাতে হাত রাখতে ব্যাস্ত, সে এলো দুয়ারের কাছে, বলল আমার দিকে পা বাড়াও খুলে ফেল সাজ সজ্জা তোমার শরীরের নিপুন ক্ষত গুলো আমার নদীতে একে একে ধুইয়ে দিই,
তার পর তোমার ভেজা সমস্ত মরসুমি ভোরগুলো শুকিয়ে
নিই আমার পাহাড় চুড়োয় আসা প্রথম আলোয় ,
না হয় আরো একটু দেরি করে শুরু করবো আমাদের সাথে পথ চলা, না হয় হাঁটতে হাঁটতে আমরা পেরিয়ে যাব আরো কিছু জন্ম পথের মানচিত্র,
আমি প্রথম বার বুঝলাম একেই বুঝি প্রেমিক
বলা হয় একেই বুঝি মানুষ হিসেবে ভালবাসা যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন