শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

শুনেছি

শুনেছি তোমার  কাছে ফিরতে হলে জন্মের 
পর থেকেই আমাকে হাঁটতে হত
বহুদুর কোন প্রান্তরে রেখে সেদিন আমার 
চলে যাওয়া টুকু ছিল তোমার দুয়ার থেকে
বাকি সব নিয়েগেছিল অনন্ত শোকের
বৃষ্টি, 
মনে মনে জানতাম  বহুদূর চলে গেছি
ঠিকিই  –যেখান থেকে ফিরতে হলে হয়তোবা 
 আরো একবার  জন্মেই পথ চলতে হত ,

একসময় যেখান থেকে শুরু করেছিলাম সেখানে
সেখানে আজ ফিরলেও তুমি চিনতে পারবে কি ,
 পৌঁছুতে পারবো না আগের জমিতে 
পথ তো একটা নয় –
তবু, সবগুলোই ঘুরে ফিরে ঘুরে ফিরে শুরু আর শেষের কাছে বাঁধা
সময়ের দু – প্রান্তের 
একপ্রান্তে ভিড় হাজারো ভক্তের 
  অন্যপ্রান্ত জনশূণ্য কাঙ্গাল সরল রেখা ,
দুদিকেই কূল ছাপিয়ে একটা অচেনা দুরত্ব, 
দুদিকেই এপার-ওপার, আসা-যাওয়া, টানাপোরেন –
দুটো জন্ম লাগে কিনা জানা নেই , 
 শুনেছি তোমার কাছে ফিরতে হলে  এক জন্ম
কম পড়বে ,
তাই আমার বহু জন্মের একটা পথের খোঁজ নিয়ে পথ চলা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন