---------------
আমার প্রেমিক একজন যোদ্ধা
তার চোখে আগুন , সে আগুনে
সে পোড়াতে থাকে মৃত সভ্যতাটাকে,
আমার প্রমিক একজন যোদ্ধা
তার ঠোঁটে বীষ , সে প্রতিটা চুম্বনে
স্খলিত প্রেমের মৃত্যু আনে যুগের পর যুগ,
আমার প্রেমিক একজন যোদ্ধা তার হাতে
সময়ের ধারালো অস্ত্র... তা দিয়ে সে
কাটাকুটি খেলে যেকোন শতাব্দীর
ব্যর্থ প্রেমের কারণ গুলোকে,
আমার প্রেমিক একজন যোদ্ধা তার
বুকে লুকোনো কাল সাপের ঘ্রান
যা দিয়ে সে এযাবতকাল কথা না রাখার
প্রেম কে জড়িয়ে ধরে বটের শিকড়ের ন্যায়,
তবু.... তবু তার কঠিন হৃদয় আমাকে পাষান
থেকে অহল্যায় ফিরিয়ে এনেছে,
আমার প্রেমিক একজন যোদ্ধা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন