-------------
কত দিন ফিরে গেছি শব্দের সমুদ্রে শুধু পা টূকু
ডুবিয়ে, মৃত্যু আর যাপন লিখতে লিখতে ক্লান্ত
হয়ে গেছে বেঁচে থাকা।
আমার জন্ম নানান ছায়া ছবিতে চান সেরে পাড়ে
বসে অখ্যাত কোন রুপকথার টানে, রাজ পুত্র গেছে
যুদ্ধ জয়ে যার ফিরে আসা বছর কুড়ি বাদে.....
কুঁচকে যাওয়া চামড়ায় বিরহ আহুতি বেশ স্পষ্ট
হয়ে ভাসে আর সে দিন এ শহরে নীলকন্ঠ পাখিটার ঠোঁটে
প্রতিধ্বনির দেশের আমন্ত্রণ , আমি তখনো স্বপ্ন আঁকার
চেস্টা চালিয়ে যাই বাস্তবের পাতা জুড়ে, বুকের ভেতোর
লুকোনো চিলেকোঠার চাবিতে জং রং মুড়ে ফেলে নিজেকে..
পরে মৃত্যুর ওপার থেকে দেখেছিলাম সব কটা উপন্যাসের
শেষ পাতায় শুধু কান্না এঁকেছিলাম আজীবন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন