কিংবা তোমার অনন্ত বৃক্ষের ছায়ায় আসবো না , একথা বলি সাহস কই অথচ জোর
গলায় বলি এবারে মুক্তি দাও এ রাহুর প্রেমের থেকে সে জোর ও তো পাই না ।
বাড়ির কিছু আসবাব পত্রের মত আজকাল নিজেকে মনে হয় , কাজে লাগলে কখনো ধন্য
হই, না কাজে লাগলে ব্যর্থতায় ভুগি , আমি যে
কোন কালে এমনটা ছিলাম সেটুকু জানতে পারিনি
কোনোদিন , আজ যখন বুঝি এত কিছু সমস্ত অঙ্গ
প্রতঙ্গে লেগে আছে জীর্ণতা ,
কাল যে জন্মালো শিশু আজ আমায় বুঝিয়ে দেয়
জীবনের মূল্য কথা ,আমি ও হাতের অগোল খুলে
আকাশের পথে তাই পা বাড়াই ..... ঢের হয়েছে
এই খেলা ঘর তাসের দেশে ,
আমি তাই আর তোমার দরজায় কখনো কড়া নাড়তে চাই না ....তুমি একদিন বোধিসত্ত্ব হও
আজ এটুকু বলে বিদায়ী অর্ঘ রাখলাম শব্দের
আড়ালে , ও চোখে প্রেম নেই এ চোখ বোঝে
না বলা অবহেলা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন