শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

প্রশংসা

-------------   
তোর প্রসংশায় পাখির ডানা পায় এই বিকলাঙ্গ মন
আকাশের আগে ফুলেরা  সুগন্ধি বিলোয় তোর প্রশংসায়
তোর বাগানে হাজারো ফুলের মেলা  সব কি মনে রাখার মত
তবু এই নাম ধরে তোর ডাকা  যেন বেলোয়ারী সমাবেশ, 
সমুদ্র জানে না তার বুকে কত ঢেউ নিশ্বাস নিচ্ছে তবুও 
আগলে রাখা স্বভাবে অভস্ত্য,  তোর  প্রশংসার দাবিদার 
মানুগুলোর ভিড়ে সামিল হওয়া পর্যন্ত বহু পরিক্রমা শেষ
হয়, তারপর সে জয়মালার মালাকর হতে পারা জন্ম  সার্থকতা
পুর্ন হয়,  আজীবনের  যে কাঙালের ঝুলি   হঠাৎ ভরে ওঠে 
এক কনা  কনকের মাধুর্য,  তোর প্রশংসার  রূপক হতে পারে 
কাব্যিক  সন্ধ্যার কোজাগরী আলো।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন