ফালা ফালা করছে প্রতি মুহূর্তে , বহুদূরে যেতে গিয়ে ফিরে আসছি চক্রবুহ্যে , কঠিন কে ভয় পেয়ে
আরো কঠিন তলিয়ে যাচ্ছে যাপন ,যেন কোনো দুর্বাসার অভিশাপ । হ্যাঁ অভিশাপ নিয়ম ভাঙার,
অভিশাপ বিশ্বাসী হয়ে ওঠার , অভিশাপ সুখের বন্ধনটুকু যে মন এর একান্ত ও একমাত্র আশ্রয়
তার ,
এত অভিশাপের নাগপাশ সময় যীশুর মত পেরেক
পুঁতে রেখেছে জেরুজালেম এর প্রান্তরে ,
চোখে আঙুল দিয়ে সময় বলছে দেখ এটাই পরিনতি আরো আছে ক্রমশ তোমার সামনে তোমার হৃতপিন্ড নিয়ে খেলবে কাল ভৈরবী তার নাচনে মথিত হবে দলা পাকানো সমস্ত আগামী ,
কিচ্ছু করার থাকবে না ....তোমার উঠোন জুড়ে
ভাঙা সংসারের ধ্বংস আর সেই ধ্বংস স্তুপে ক্রমাগত তলিয়ে যাওয়া , পাতাললোকের অন্ধকার অপেক্ষায় নতুন আগন্তুক এর । সময় প্রতারক চক্র হয়ে সাজানো আছির আগলে ফালা ফালা করছে
অথচ নিজের ধ্বংস নিজেই উদযাপন করছে মন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন