রবিবার, ২৬ জুলাই, ২০২০

সুবর্ণা ( ৯৪ )

ভেবে দেখ সুবর্ণা আজ আমাদের মরফিন বন্ধনে আশ্রয় নিয়েছে যারা

তাদের উত্তর পুরষেরা কেবল দীর্ঘ তৃষ্ণা রেখে ফিরেছে ,

আমরাও আঙ্গুলহীন প্রত্ন ভাষায় ছায়ায় লিখে চলেছি কাহিনি

যেন জং রঙের নিঃশব্দ ইতিহাস ,

 ভালো করে ভেবে দেখলে দেখবে ……… এখন আমারা উড়ন্ত

  তুণীরের  ছেড়ে  আসা  আলিঙ্গন মাত্র ,

ভাবনায় আসে না তেমন কোন সামান্যতম  সোহাগ ,

 কারণ গুলো মৃদু আঁচে তুমি সেঁক তে শিখিয়েছো,  তারপর চুপিসাড়ে  গুঁজে দিয়েছো

শরীরের  কড়িকাঠে মারাত্মক বীষফল।

আজ আর তেমন ভাবে মনে পড়ে না  দুজনের কে আগে শিউরে উঠেছিলাম ,

আজ শুধু চারপাশে শব দেহ পোড়ানোর  গন্ধে মেতে উঠি নিজের খাচায়,

জান সুবর্ণা আমি সারা জীবন কেবল ছায়া ছায়া দেওয়াল ঠেস দিয়ে দাঁড়িয়ে

থেকেছি   আট দশ জন প্রমিকা ক্রমশ সরিয়ে ফেলেছে তাদের অক্ষ রেখা

আমিও হয়েছি ব্রাত্য , অথচ সে সব কজন প্রেমিকার  ঘ্রান আমি আলাদা

আলাদা দেরাজে রেখেছিলাম , আজ যখন খুলে দেখি সব মৃত মাছের সারির মত,

তুমিও তো ভালোবাসার আড়ালে একই গুপ্ত হত্যার অংক সাজিয়েছ , তাই

কখন বন তুলসী কখনো অগুরু আবার কখনোবা শ্বেত বস্ত্র উপহারে দিয়েছো , ,

এত চেষ্টা করেও মৃত্যুত্তীর্ন হয়ে থেকে গেছে ভালোবাসার লোভ,

 

                   ……………………সুবর্ণা প্রিয় মোহ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন