শনিবার, ৪ জুলাই, ২০২০

সেই মেয়েটা

আজ কাল প্রতিটা সকাল যেন স্বপ্ন ভাঙা  ,ভোরের পরে রাত ফিরে আসে কেন জানি না , আমি চূর্ণবিচূর্ণ ইচ্ছাদের পিরামিড সাজাই নতুন করে সূর্য নগর দেখবো বলে , সেই মেয়েটাকে খুঁজে পাই না  যে সূর্য মণির খোঁজে আমার দেশে একদিন জন্ম নিয়ে গুটি গুটি পায়ে এগোচ্ছিল ,
মানুষ হয়তো বুকের ভেতরে
শামুকের মত নিজেকে গুটিয়ে নিতে পারে , হয়তো পরের বার নিরাপদ আশ্রয়ে নিজেকে রাখবে বলে ।

ঘুম ঘোরে আমি চুরি করে ফেলি একটা গোটা সূর্য ,
আসলে সোনালী সকালের লোভ আমার চিরকাল ..তাই পিরামিড চুড়ায় দাঁড়িয়ে ঈশ্বর গর্ভ থেকে তুলে আনি বাঁচা ,  প্রতিবার ঘুরে দাঁড়ায় সেই মেয়েটার মত কেউ ...প্রতিবার সেই মেয়েটার মত কেউ এগিয়ে আসে বাঁচার কাছে ,,যেন কোন ছায়া 
লুকোচুরি খেলে  অষ্টপ্রহর  ,আমি সরে সরে যাই সমস্ত মোহ থেকে তখন একটা দেশের নাম আমার 
জাতিস্মর মন দেখতে পায় সে দেশের নাম বড় অদ্ভুত "কথা না রাখার দেশ " আমি তবুও প্রতিটা 
মন খারাপ আড়াল করে ভালো থাকি , কারণ সূর্য নগরীতে যেন আমার শেষ ইচ্ছা রেখে যেতে পারি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন