রবিবার, ৫ জুলাই, ২০২০

না হয়

------------------------------    
না হয় আমার নাম পরিচয় নাই বা জানলে 
না হয় শুধুমাত্র এক অপরিচিতা  হয়েই থেকে গেলাম, 
দু এক পা পায়ে পায়ে হাঁটতে  কি পারবে হে অপরিচিত।   
সামাজিকতা না হয় কিছুক্ষণ হোক অর্থহীন  
না হয় প্রয়োজন ছাড়াই  রাখলে হাতের ওপর হাত
না হয় চুপকথা টুকুই সাথে থাকল, নাহয় সমস্ত প্রশ্ন উত্তর 
আজ অকারন মনে হল      , বিনা কারনেই  নাহয় দু চার 
পঙতি  লতিফায়  তুমি আমায় হাসালে,   
যেকথা বলা হয় না নিয়মিত নিয়ম মেনে  সে কথা 
তুমি কি কখনো পারবে কান পেতে শুনতে, পারবে কি কখনো
কোন অপরচিতাকে তোমার কবিতার দু চার লাইন
নির্দ্বিধায় সমর্পণ করতে,     
পারবে কি দু চার পা পায়ে পায়ে হাঁটতে  
পারবে কি নিয়ম ভেঙে কোনো অপরিচিতার সাথে 
একটা গোটা দিন কাটিয়ে ফেলতে... 
পারবে কি কোনো নাম পরিচয় ছাড়া অপরিচিতার 
হৃদয়ে দখিনা বাতাস হতে!!!    
  
     

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন