সোমবার, ২০ জুলাই, ২০২০

মৃত্যু

------------------    
গাছটার মৃত্যু  ফরমান আপাতত দুই খন্ডে
এসেছিল,   প্রথমটা প্রতিবাদ করে গাছটা 
বিরুদ্ধাচারণ করলেও,  জিতে গেল পাষণ্ড
কাঠুরেটাই ,  হেরে যাওয়ার মুহুর্তে শুধু শেষ
ইচ্ছায় গাছটা চেয়ে নিল খন্ড মৃত্যু,  
বলল  আমার ডাল পালা তুমি কেটে 
ফেল প্রথমেই,   ছেড়ে যাক আমাকে 
যেকজন আমাতে বাস করে,  ওরা আমার 
মৃত্যুতে আমার থেকেও বেশি আহত হবে, 
তাই আমি চাই ওরা আর না ফেরে আমার
দিকে, 
লোকটা গাছের শেষ ইচ্ছা মত সব ডাল পালা
কেটে ফেলল প্রথমেই ওরা চলে গেল চিরকালের
মত,  রাতভোর গাছটা একা আকাশের দিকে 
শুন্য দৃষ্টিতে চেয়ে থাকল  নোনা পানি আকাশ
ঢেলে দিল   অমনিশার সাথে,  অন্ধকারের
গভীরে গাছটা  মনের সব অনুভূতি গচ্ছিত 
করে দিল, চোখ বন্ধ করে ফেলল আলো ফোটার  
  আগেই,,  ভোরের কথা 
সে ভাবে বুঝলো না সেদিন,  ওরা যে আর ফেরেনি
গাছের কাছে,,  
লোকটা কুড়ুলের ঘায়ে প্রথমে মাথাটা ফালা ফালা 
করে দিল,  ভাবলো গাছটার বিবেক  মরলো , 
তারপর ধীরে ধীরে বুকের কাছে কুড়ুল রাখলো, 
আরো নিচে নামতে  গিয়ে লোকটা হাঁপিয়ে  উঠল, 
অন্ধকারে শিকড়ের জালে আটকে গেল লোকটার
সারা শরীর  দম বন্ধ হয়ে আসছিল তার মনে মনে 
বলল আমাকে একটু নিশ্বাসের জন্য বাতাস দেবে 
একটু আলো দেবে,  আমি মরতে চাই না আমায় 
কেঊ হাত বাড়িয়ে দাও  আমার যে এখনো  বাঁচা 
বাকি আছে অনেক অথচ চিতকার
করতে পারল না..  ...... আর গাছটা নিরুত্তর ছিল।      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন