আকাশের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা
গাছের মত এখন অনেকেই কেবলই ছায়া বিলোয়
আশ্রয় বিলোয় , আর এই বিলিয়ে দেওয়ার আড়ালে স্বার্থ আমরা লুকিয়ে রাখি নাকের নীচে অদৃশ্য গোঁফের আড়ালে তাই নিজেদের মহান ভাবতে অসুবিধা নেই ।
আসলে এই পৃথিবীতে জরুরত একটা অদ্ভুত শব্দ
একমাত্র এই শব্দ টাই পারে সরীসৃপের মত পুরোনো খোলস ছেড়ে অদ্যপ্রান্ত নতুন করে সাজতে ,
ইদানিং তাই আমার মত অনেকের আর খিদে পায় না , পাকস্থলী তে জমানো পুরোনো সঞ্চয় ভেঙে বাঁচতে শিখতে শিখতে কখন যেন খিদে না পাওয়ার অভ্যেস হয়ে যায় , আমরা সকলে ঈশ্বর হয়ে উঠি , ভাঙাগড়া খেলা তখন সহজপাঠ এর ছড়ার মত সহজপাচ্য ,, মেরা দেশ মহান এর মতোই মেরা দেশবাসী ভি না জানে কব মহান বন চুকা ।
জীবনের ছক গুলো দানে লোভী হৃদয় পাশা খেলে বার বার .........বার বার হয় দ্রপদীর বস্ত্র হরণ
আর কৃষ্ণ বলে আমি পাশেই ছিলাম দ্রপদী তুমি তো আমায় ডাকনি নাম ধরে , তাই বুঝব কি করে তোমার জরুরত ? খেলা খেলা চলে প্রতিনিয়ত চোখের সামনে অথচ দৃষ্টির আড়ালে ,,
তাই গাছ মাথা উঁচু করলেও আকাশ নিজেকে দূরে রাখতে ভালোবাসে চিরকাল । এমনি অনেক টুকিটাকি বোঝাপড়া সামিল করতে করতে আমি কিংবা আমার মত অনেকেরই খিদে মরে গেছে
আর ঈশ্বর তাই এখন কর্মহীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন