রবিবার, ২৬ জুলাই, ২০২০

পাগল হওয়া

তোমার নাম ধরে আর ডাকব না কথা দিলাম 
........কথা দিলাম ভাঙাচোরা পাড় তার খবরাখবরের জন্য তোমার দুয়ারে আসবে না কোনো ডাকপিয়ন , এবার বৃক্ষের মত স্থাণু হয়ে 
থাকুক বাকি আছে যাকিছু উপাখ্যান ,,
আসলে এমনটাই কি হওয়ার ছিল না !  হয়তো
অনেক ডাকের থেকে বেশ কিছু  বেশিই  সাড়া
দিয়েছো আমার প্রতি ডাকে ।
আমি  আসলে সেই প্রেমিক এর খোঁজে  দিগন্ত
হেঁটেছি  যার ছায়ার ভেতর আমার ছায়া .....
তুমি সে জন নও হে গুণী , তা যখন বুঝেছি 
আমি তখন বুক জলে ,
আমি আসলে সেই বাউলের খোঁজে মাটি মেখে
পথের প্রান্তে ছিলাম বসে  যার একতারার ছিলার
ভাষা কেবল আমিই বুঝব ...........
আমি আসলে একদিন প্রেমের হাতে হাত রেখে 
খোয়াই হতে চেয়েছিলাম সারা রাত বোলপুরের 
লালমাটির বুকে বুক ঘষে  ........ আঁকড়ে বলতে 
চেয়েছিলাম ও নদী তোমার সব জল সব স্রোত 
শুধুই আমার ......,
আসলে আমি  আকাশের বুকে ছোট্ট শিশুর মত
তারাদের রূপকথায় সামিল হতে চেয়েছিলাম প্রেমিকের মুখে পিতৃ স্নেহের খোঁজে .....
না হে গুনী তুমি সে জন নয় ......
তুমি মোটেও সে জন নও ........,
যখন বুঝেছি সে কথা আমার সমস্ত টুকু 
সম্বল জলমগ্ন,
 মিছে  সকল খেলাঘর  এযাবৎ ভেঙে গেছিল
সকল  আসা যাওয়া মিলনমেলা  ,
 তাই আর না হয় নাই ডাকলাম ভুল নাম ,
তাই তোমার নাম ধরে আর ডাকব না কথা
দিলাম .......কথা দিলাম ভাঙাচোরা পাড়
এবার নিজের মত ভালো থাকার বাহানা
খুঁজে নেবে , খুঁজে নেবে আপন খোলস ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন