রবিবার, ৫ জুলাই, ২০২০

সুবর্ণা(৯৩)

নৈ:শব্দ যত সব বিদ্রুপ মাখা শব্দের জন্ম দেয় 
সুবর্ণা তোমায় যতবার লিখতে বসি  ওই দুটো চোখ
আমায় পাহারায় রাখে  ,  আমার শব্দরা তাই এখন ডাকবাক্সে যেতে চায় না ।
রঙ চটা ইঁটের দারিদ্র দেখে একদিন তুমি শুশ্রসার
প্রলেপ দিয়েছিলে , অথচ সেদিন ও তোমার কাছে সমস্ত ক্ষয় ক্রিয়া বলা হয়ে ওঠেনি ,
এযাবৎ কাল ভেবেছিলাম  আমার শব্দ টায় একটা অসুরীয় ক্ষমতা আছে আগলে রাখার  ....সবার মত তুমি তো নয় কোনকালেই ,
অথচ সেই তুমিও  মাটি খসা শরীরটায় বেশ কয়েকবার পেরেক পুঁতেছো ।
......কেন এমন হয় সুবর্ণা আমি যখন ভাবি মারাত্মক আশ্চর্য করে আমায়  এই বুঝি ভালোবাসবে  ঠিক সেই সময় কম্পাসের স্নায়ুতে 
প্রবল ঝড়ের সংকেত ........কেন এমন হয় সুবর্ণা 
যখন পার্থিব সমস্ত সঞ্চয়ের বিনিময় তোমাকে আরাধ্য করেছে এই মন তখনই হৃদয় বেয়ে রক্তক্ষরণ হয়েছে ।
এস একবার একই কাঠামোর ভেতর  ....জীবনের যত গল্প দেখবে পাখি হতে চেয়েছিল ,
কেন যেন তুমি তাদের সকলকে কেবলই হত্যা করেছ বারে বারে ,  আর এখন.... আমাদের পৃথিবীতে শুধু কান্নার দাগটুকুই রয়ে গেছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন