পাশ কাটিয়ে চলে যায় জীবন , আরো একবার
ঈশ্বর আহুতি অপেক্ষা থালায় সাজায় ,
আমার মত একজন তুমি কে একদিন না চাইতে
পেয়েছিলাম দশ ফুট বই দশ ফুট বেঁচে থাকায়
আর আজ সময় বদলে আয়না জানান দেয় কেউ
কারো মত হয় না , এসলে বাড়ির ভিত পুরোনো হলে নোনা লাগে বুকের পাঁজরে আর মুক্তি চায়
ধুকপুক প্রাণ ।
চলে যাওয়া গুলো আর ফিরতে পারে না অজানা কারণে বন্দি হয়ে যায় স্মৃতির ফ্রেমে , মানুষ বিকল্প
খুঁজেই নেয় আর ভালো থাকে নিজের মত সাজানো সংসারের আলেয়ানে .....তখন সত্যিগুলো মিথ্যে আর মিথ্যে বলে জানা যাকিছু
সব হটাৎ সত্যি হয়েই যায় ,
নির্বাক হতেই হয় যোগ বিয়োগের ফলাফলকে মিলিয়ে রাখতে ,
ঈশ্বর বড় স্বার্থপর নিজেকে ভালো রাখতে সময়ে
সময়ে বদলে ফেলে সমস্ত প্রতিশ্রুতি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন