------------------------
দায় ভারে রাখিস না এ হৃদয়, বরং
দুহাতে ভাসিয়ে দে আকাশের গায়ে
আজকাল আছি আর থেকে যাওয়ার
মাঝে হারিয়ে গেছে নিশ্বাস , অভ্যাস অজান্তে
দাসত্ব শৃঙ্খলে বেঁধে ফেলে, শুছিয়ে নিতে নিতে গোপনে নৃশংস
হত্যা চোখ এড়িয়ে যায়, আসলে দৃশ্য আর দর্শকের
ফাঁকে সুকৌশলে এক যুদ্ধপরাধী মুখ লুকোয়,
অপেক্ষাগুলো আর বেঁচে থাকার কারন খুঁজে পায় না
আমার শহরে এই মুহুর্তে তুমুল বৃষ্টি আমার কবিতায় জায়গা
করে নিচ্ছে, সব মৃত্যুই শব্দহীন অথচ বুকের হাপরে কান্নারা
চিরকাল ক্ষরস্রোতা স্বভাবের,
মনখারাপের দায় না হয় নাই বা নিল আগামি
তুই আমি জানি সব শুরুর এক দিন শেষ আছেই
আছে সোনালী ফ্রেমে বন্দী মৃত সময়,
ঘাড় ঘুরিয়ে পেছনে তাকানোয় হোঁচট খায় সময়
সেকথা সবারই জানা,
তুই মুঠো খুলে ভাসিয়ে দিতেই পারিস সমস্ত অংগিকার
এবার হয়তো আকাশি হবার প্রস্তুতি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন