রবিবার, ৩০ আগস্ট, ২০২০

একা আজও কেন

তুমি বললে, ভালোবাসো ,  বাসলাম
তুমি বললে, আমার , 
যন্ত্রণায় কষ্ট পাও তাই পেলাম
সমস্ত জমানো  জমা পুঁজি তুমি বিলিয়ে
,  দেওয়া ভালো বললে
তাই বিলিয়েও দিলাম দ্বিধাহীন হয়ে,

তবু আমি একা কেন  বলতে পার ?
 তুমি আমাকে একা করে এত সুখ পাও !
আমার একাকিত্বটুকুতেও ভেঙে চুরে শত টুকরো করে বীজ বপনের মতো ছড়িয়ে দিয়েছ জলে-স্থলে  শহরের আনাচে কানাচে, 
তুমি বলেছিলে বলে চোখের জল ফেলা  ছেড়েছি, ছুঁড়েছি সমস্ত অভিমানী বেলা দুরান্তে।
যে আকাশ দেখিয়েছ তারই গায়ে ক্রমশ  মেঘ  ঢেলেছি দিনের শেষে, 
যখনই পেতেছ হাত দিয়েছি উপুড় করে  যথাসাধ্য আমার আয়োজন,

তবু দেখ  আমি একা। তবুও আমার কেউ হতে
পারেনি তুমি, আমিও তোমার কেউ হয়ে  উঠিনি।
আমাদের অভ্যন্তরে স্রোতস্বিনী আছে, সেতু 
ভেঙে গেছে কেন বলতে পার ? বলতে পার আমি
কেন ক্রমশ একাকিত্বের ভেতর হারিয়ে যাচ্ছি ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন