রবিবার, ৯ আগস্ট, ২০২০

চেনা গন্ধ অচেনা মানুষ

হৃদয় পুরের ঝুল বারান্দায়
তোমায় দেখব বলেই আসি রোজ
কিছু জরুরী কাজের ক্ষতি করে,
যখন দেখা হয় রোজ তুমি 
থাক উদাসী হওয়ার মত 
.....................................
সংসার  ভাঙা মেয়েটি হঠাৎ   কিশোরী
হতে চায় অথচ ভীষন রকম
তোমার উদাসীন  চোখের চাওয়ায়
তার কান্না উপচে পড়ে।


( দুই)
আমার চেয়ে ভালো
তোমায় বসতেই পারে 
অনেকেই,
হতে পারে কিছু কম বা কিছু 
বেশি, 
তোমায়  যারা চায় তারা তোমার 
গরাদ শোক নিতে  চায় না ,
 বলো সত্যি কিনা ?
যেমন করে আমি চাই,
 আমি নই তেমন কোনো মহিয়সী 
চিনি শুধু  তোমার নীল
আকাশ, চাঁদ তার জ্যোস্নাকে,
তেমনিভাবে জানি আমি
শুধু তোমার   তোমাকে ।।
(তিন)
বছর কিছু  পর হঠাৎ  
নিকোটিন ঠোঁটে এলাচের গন্ধ
বুকে সুবাসিত রুমাল কেন বলোতো ?
বছর  কিছু আগেও এমন দিনে,ঠিক এমনই মুহূর্তে
ধুব ধুপ রৌদ্রে 
তোমার বুকের  ক্ষত-বিক্ষত
আহত দাগ গুলো আমাকেই 
দিয়েছিলে গচ্ছিত।
 (চার)
তুমি সেই 
বাউন্ডুলে যার গভীর  বুকে
এক দিগন্ত পথ 
রাখা ,তোমার পাাগল হাসিতে জন্ম নেয়
পবিত্র ভালোবাসা।
যার প্রেমে মন্ত্র মুগ্ধ আমি
চেয়ে থাকি অপলকপ
চোখের তারায়, ইচ্ছে হয়
বার বার জন্ম হোক আমার,,
 যাকে দেখলে ছুঁতে মন চায়না ভেঙ্গে যাবে বলে।
ইচ্ছে হয় কেবল
ছবি এঁকে তার কবিতা সাজাই,
মুখোমুখি কাটিয়ে 
দিই একটির পর একটি জীবন।।
( পাাঁচ )
আমার জন্য হাসো তুমি একদিন
অন্তত,
আমার জন্যই মনখারাপ কর
একদিন অন্তত ,
পদ্মপাতায় জল টলমল মন
রাখ  আমার মনের ওপর  ।
( ছয় )
মাঝেমাঝে মনে হয়
ভীষণ কালো কোন মৃত্য ব্যাধিতে
ছিঁড়ে খুঁড়ে ফেলুক  এই আমাকে।
তবু যদি পাই তোমার  ভালোবাসা
তবু যদি সবসময় ছুঁয়ে ছুঁয়ে থাকা,
হয় তোমার সাথে,
এতটুুুকু  স্পর্শের প্রতিক্ষায়
আমার মৃত্যু আকাঙ্ক্ষা বারংবার
(সাত)
ঘুমের ঘোরে হঠাৎ
চেনা গন্ধ নাকে আসতেই
 উঠে বসলাম পেলাম না দেখতে
যাকে পাবার আশায় চোখ 
মেললাম
চারদিক চাইলাম,সে নেই।
বুঝলাম, ও কিছু নয়,
ওটা  নিশি প্রেমিকের গন্ধ
মাত্র ,  বহুদিন আগে যে
 ঘর ছেড়ে হারিয়েছে
দূরে কোথাও বাতাসে
আকাশে  আমার ভেতর কেন 
সে আজ বন্দী ভৃত্যের মত ,বটের
ঝুরির মত  ,সামনে দেখি
জড়াতে পারি না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন