কেন জানি কথারা সব হারিয়ে গেছে কোন অভিমানী বেলায়
পাখির ঠোঁটে নিঃশব্দে কুড়িয়ে নেওয়া অবহেলা ,
আসলে আয়োজন নিঃশেষে মুছে গেছে ,,আলোকবর্ষ দূরে আজ ইচ্ছামতো আমাদের স্বপ্ন গুলো,একটি নীল অন্ধকারে ঘুম ঘরে হাঁটছি জীবন পথ,
আসলে কথারা এসে ফিরে চলে গেছে সেই
গহীন সবুজে সবুজে রাখা নতুনদের ভিড়ে,
একদিন ব্যস্ত রোজমানচা থেকে ফিরে এসে সেই শিলালিপি পাঠ করো তুমি,
শুনতে পাবে শিলালিপি ভরে আছে
পাথরের বুকে নির্ঘুম রাত হয়ে
হাজার সভ্যতায় আমার মত কেউ কেউ ।
মৃততিতিরের ঠোঁটে কোন সে শব্দের
অনুরণনলেগে আছে লক্ষ বছর ধরে-কান পেতে শোন,
চলো গিয়ে বসি সেই শব্দহীন তিরতির বহতা সময়ের কাছে
চলো, শুনি, কী কথা বলার ছিল অবহেলা সময়ের ,
সে-ও তো অনেক কথা জানে উজানে, ভাঁটির টানে বলে ব’য়ে গেছে কান্নার
শব্দহীন হয়ে , তার পর নাহয় আর এক
জন্ম খুঁজে নেব কেবল মুখোমুখি হয়ে থাকার ,
তারও পরের জন্ম গোধূলী মেখে শহর হাঁটা ,
বাকি যদি মনে পড়ে কিছু লিখে রেখে আগামীর
চিরকুটে ,।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন