উত্তরত্তর আজ আজ কাল আমি অসহ্যকর
হয়ে উঠছি, তুষের আগুনে পোড়াচ্ছি
সমস্ত জমা পুজি , বাইরের দরজা
জানালা গুলো খুলে সেখানে ইঁট সিমেন্ট
গেঁথে নিরদ্বিধায় মৃত্যু জাজিম বিছিয়ে আড়াল
করছি আকাশ, আসলে আমার আকাশ ছিল না
পরাশ্রয়ী হয়ে গেছি তাই কখন জানি না,
তোমার কাছে স্নেহের মত কিছু সংপৃক্ত দ্রবন্ টুকু
ছাড়া দাবি ছিল না তেমন কিছু, তবু আজীবন আমার
শিরদাঁড়ায় ব্যাথাটা রয়েই গেল, তোমার সন্তান তোমার
চতুর্ভুজ তোমার শব্দ মহলের সাত মহলা, আমার শুধু জমি
পুড়তে থাকা চীতার মাপে,
মনে আছে একদিন শহরে ভিজবো এক সাথে আমরা
কথা দিয়েছিলাম, আমি তোমার সাজান সংসারের বাইরে
একই শহরে ভিজি প্রবল বর্ষনে পুড়ি দাবদাহে, ক্ষিদে তে
পেটে কাপড় বাঁধি সেই কবে থেকে, আমি কিন্তু মোটেও
তুমি পাগল নই শুধু অংকে কাঁচা হিসেব টা আমার গুছিয়ে
শেখা হল না এ জন্মে, জন্ম আর আছে কিনা আমি জানতেও
চাইনি কখনো.... চাওয়া গুলো এখন আমাকে ছাপিয়ে আকাশের
সামিয়ানা খুঁজে নিতে পারে এই আধারটা এখন আর তাদের
প্রয়োজন নেই, মাঝে মাঝে ইচ্ছা করে আমার স্মৃতিভ্রম অসুখ
হলে ভাল হত এই রোদ বৃষ্টি চাঁদ সূর্য কিছু মনে রাখার দরকার হত না,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন