ভেতর একদিন ঢুকে পরে ছিলাম দেখলাম সারি
সারি মুখোশ পরা অনেকগুলো চেহারায় কারা যেন
দাঁড়িয়ে আছে ......
আরো একদিন শহরের চোখে চোখ রাখতে গিয়ে দুটো চোখে আমি আটকে গিয়েছিলাম, যেন
ঈগলের মত দৃষ্টি র আড়ালে অজস্র চাপা
রক্তপাতের ক্ষরণ ।
এক রাতে এই শহরের অন্ধকার বোনা দেখতে দেখতে অজস্র অচেনা গলি পেরিয়ে একটা চেনা
গলি চোখে পড়তেই চামড়া পুড়তে থাকার গন্ধ পেয়েছিলাম ,পেয়েছিলাম বেশ কিছু হৃদয় পুড়তে থাকা এক মাংসাশী গন্ধ , জোনাক ছিল না শহরে বারুদ জ্বালিয়ে আগুনের ওপারে দৃষ্টি হাতড়ে দেখতে পেয়েছিলাম অগুনিত সম্পর্কে নৃশংস হত্যা, সে সব সম্পর্ক খুবলে খুবলে কে যেন পোড়াচ্ছে চিতাকাঠের আগুনে ........ভালোবাসা র
তিলোত্তমা য় তাই এখন সব সম্পর্ক বোধহয় মৃত ,
একদিন ভোর রাতে পথ চলতি সম্পর্কের গভীরে হাঁটতে হাঁটতে দেখলাম ,যে সম্পর্ক গুলো এযাবৎ
হত্যা হয়েছে তাদের জন্ম দিতে যত সামান্য মূল্য ব্যায় হয়নি ,বড় সহজেই পাওয়া ছিল সম্পর্কগুলো,
তাই তারা প্রত্যেকে ধীরে ধীরে ব্রাত্য হয়েছে একদিন ,
এক সূর্য সকালে সব শব্দরা ঋণী করতে পারে ,
হাঁটু মুড়ে নতজানু হয়েও কি সেদিন অহংকার বলবে ....বিনা মূল্যে যা কিছু পাওয়া হয়েছিল যা
কিছু অহংকারে অবহেলা শব্দহীন ভাবে হত্যা হয়েছে তা মোটেই নিঃস্ব করেনি তোমার শহরকে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন