মেঘেরা ভিনদেশি হয়... ভিজিয়ে যায় শহর, মন
হঠাৎ আসে অভ্যেসি হয়ে ,বিচ্ছেদে ও সে দাগ রেখে যায় ,মন বলে অপেক্ষা য় থাকবো আবার কবে আসবে তুমি, এবার যেদিন আসবে তুমি উপচে এনো বসন্তরাগ, একটু যেন বেশিই হয় আর সবাইকে যা দিচ্ছ তুমি তার থেকে একমুঠো বেশি , এ কবিতা শেষের দিকে ভালোবাসার শেষ বেলায়,
এই বিচ্ছেদও পড়বে মনে হঠাৎ ভাংগা ঘুমের মাঝে, তুমিও তখন একলা রাতে আমার মতই বারান্দাতে উপচে পড়া অন্ধকারে হাতড়ে নেবে স্মৃতি যত , আমার সব কবিতা তখন তোমার কাছে বাচাঁর খোরাক, বন্ধ ঠোঁটে আলতো হাতে বলবে আমায় শাস্তি দে ইচ্ছে মত, আমিও সেদিন
থাকবো পাশে দেওয়াল জুড়ে কোলাজ হয়ে বলব সে দিন কানে কানে ভালোবাসার নাম কি হল শাস্তিই যদি বিচার হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন