মাঝরাতে সেই নারীর শরীর
জুড়ে ডজন খানেক
হাত গজিয়ে
ওঠে গজিয়ে ওঠে ঘুমিয়ে
থাকা অকুলান সব আগ্রহরা , নারী তখন আগুন মুখি চণ্ডালিনী ,
আকাশের অগাধ দূরত্ব টেনে এনে সে তার প্রেমিকাকে মুড়ে ফ্যালে ঈগলের ছায়ার মত ,
মরুভূমির বালি ঝড়ে নিজেদের উড়িয়ে নিয়ে চলে বারংবার ,
ওর সারা
শরীরে বিদ্যুৎ
নানা
রঙের্ অজস্র
চুম্বনে চুম্বনে সঙ্গমের রাঙঝাল
দিয়ে নিজের
বুকে জুড়ে
নেয়
দেহের আনাচে
কানাচে কামরাঙ্গা রঙের ফাটলের
সঙ্গীত কেঁপে কেঁপে
ওঠে অগুনিত অধ্যায়ে, আর
বিস্ময়ে প্রেমিক কোনো কুলকিনারা পায় না
সে নারী বলে,
“ক্ষোদিত, করে রাখ হে জন্ম জন্মান্তরের প্রেমিক এই কুলকিনারাহীনতাই প্রেম...
তোমায় শিখিয়ে দেবে আগুনও আগুনে পোড়ে ,তবু জড়িয়ে থাকে আগুনকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন